ডাবে পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে ছিনতাই, গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় ডাবের পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মানুষকে অচেতন করে টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে

2026-07-14T21:59:58+00:00
2026-07-14T21:59:58+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডাবে পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে ছিনতাই, গ্রেফতার ৪
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:৫৯ পিএম 
গ্রেফতার ছিনতাই চক্রের সদস্যরা। ছবি : সময়ের আলো
নওগাঁয় ডাবের পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মানুষকে অচেতন করে টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, ১১ হাজার ৪৩০ টাকা এবং ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নওগাঁ জেলা পুলিশ। এর আগে বগুড়া ও গাইবান্ধা জেলায় টানা ১৮ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার লোহাই মুরি এলাকার মন্ত মিয়ার ছেলে ইব্রাহীম ওরফে ইমন (৩৪), বরগুনার খেজুর তলা এলাকার ইসাইল হোসেনের ছেলে হুমায়ন কবির (৫০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলদিঘি পূর্বপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে খাজা মিয়া (৫৬) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই এলাকার ছই মুদ্দিনের ছেলে আব্দুল গফুর (৪১)।

পুলিশ জানায়, গত ১০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি রোগী দেখার কথা বলে নওগাঁ সদর হাসপাতালে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। হাসপাতালে পৌঁছানোর পর আরও দুই ব্যক্তি নবজাতকের জন্ম উপলক্ষে মিষ্টি খাওয়ানোর কথা বলে চালকের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে তারা চালককে একটি ডাব খেতে দেন। অভিযোগ অনুযায়ী, ওই ডাবের পানিতে আগে থেকেই চেতনানাশক ওষুধ মেশানো ছিল। ডাবের পানি পান করার পর চালক অচেতন হয়ে পড়লে প্রতারকরা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ, অপরাধীদের তথ্যভাণ্ডার বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। পরে বগুড়া ও গাইবান্ধা জেলায় টানা ১৮ ঘণ্টার অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতার ইব্রাহীম ও হুমায়নের বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা কয়েক বছর ধরে ডাবের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে এবং বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করে টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে আসছিলেন। অপর দুই আসামি খাজা মিয়া ও আব্দুল গফুর প্রতারকদের কাছ থেকে এসব সম্পদ কিনে বিক্রি করতেন।

তিনি আরও বলেন, গ্রেফতার চারজনের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সময়ের আলো/কেআই
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: