ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, কখন খেলা!

ক্রীড়া ডেস্ক

খেলা

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম

2026-07-15T03:43:15+00:00
2026-07-15T03:43:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, কখন খেলা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৪৩ এএম 
পেনাল্টি থেকে গোল করেছেন স্পেনের ওইয়ারসাবাল। সংগৃহীত ছবি
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম ফুটবলের মহোৎসবে ফাইনালে উঠলো স্প্যানিশরা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের প্রতিপক্ষ কে হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি। 

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালের মাধ্যমে। যেখানে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং শক্তিশালী ইংল্যান্ড। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত ১টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ফাইনালে ওঠার এই মহালড়াইয়ে নামবে দুই দল। এই ম্যাচের জয়ী দলই ট্রফির লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে।

ফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত না হলেও স্পেন কোন মাঠে খেলবে, তা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। নিউ ইয়র্কের নিউ জার্সির বিখ্যাত ‘মেটলাইফ স্টেডিয়ামে’ অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনাল। বাংলাদেশ সময় আগামী ২০ জুলাই (সোমবার) রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। 


এর আগে ফ্রান্সকে ইউরো ও নেশন্স লিগের সেমিফাইনালে হারিয়ে বিদায় করেছিল স্পেন। এবার বিশ্বকাপের মঞ্চেও সেই একই ধারা বজায় রেখে আরও বড় ও মর্যাদাপূর্ণ ফাইনালে পা রাখলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এখন দেখার বিষয়, ২০ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে আলবিসেলেস্তে নাকি থ্রি-লায়ন্সদের মুখোমুখি হতে হয় স্পেনকে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ফাইনাল  স্পেন  প্রতিপক্ষ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: