চট্টগ্রামে চলমান বন্যা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ছড়িয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এমনটাই জানিয়েছে করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্যা ডিসেন্ট। মঙ্গলবার (১৪ জুলাই) নিজেদের ফেসবুক ফেসবুক পেজে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে সাংবাদিক আনিস আলমগীর একটি ছবি সংযুক্ত করে লেখেন, ‘চট্টগ্রামের বন্যার ছবিগুলো দেখে মানসিকভাবে খুব অশান্তিতে আছি। এর মধ্যে রাজনৈতিক নেতাদের 'ভিআইপি নাটক' দেখে বিরক্তিও বাড়ছে। বন্যা দুর্গত এলাকায় গিয়ে হাঁটু জলে নেমে ছবি তোলা কিংবা ক্যামেরার সামনে লোক-দেখানো সহানুভূতির চেয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সুশৃঙ্খল ও পরিকল্পিত ত্রাণ কার্যক্রম। ভিআইপি মুভমেন্টের প্রটোকল সামলাতে গিয়ে যেন স্থানীয় প্রশাসনের ত্রাণ বিতরণে কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখা জরুরি।’
পরে আনিস আলগীরের পোস্টের স্ক্রিনশট নিয়ে নিজেদের ফেসবুক পেজে দ্যা ডিসেন্ট জানিয়েছে, ‘গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে ছবিটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, এটি গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।’
সময়ের আলো/আআ