প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:১১ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ২:১৭ পিএম
হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘অর্থের অভাবে কর্মীর সন্তানকে চিকিৎসা করাতে হয় চানখারপুল, আর নেতার ছেলে সে সময় মাস্তি করে লিভারপুল। নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।’
রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদেরা দেশটাকে এতটাই ভালোবাসেন যে, এই দেশের মাটিতে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে পর্যন্ত ভরসা পান না!’
তিনি লেখেন, ‘সেজন্য তারা নিজের সন্তানকে বিদেশে রেখে আরেকজনের সন্তানের ভবিষ্যতে নষ্ট করে নিজের পেছনে রাজনীতি করায়। আর বোকা প্রকৃতির জনতা এসব নেতার পেছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করে, পরিবারের হক নষ্ট করে।’
সময়ের আলো/মহু