শ্রমিকের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সমর্থন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে চলমান লড়াই শুধু শ্রমিকদের একার নয়, বরং বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার সংগ্রাম বলে মন্তব্য করেছেন

2026-11-02T10:26:11+00:00
2026-11-02T10:26:28+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
শ্রমিকের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সমর্থন চান নাসীরুদ্দীন পাটওয়ারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:২৬ এএম  আপডেট: ০২.১১.২০২৬ ১০:২৬ এএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে চলমান লড়াই শুধু শ্রমিকদের একার নয়, বরং বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার সংগ্রাম বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির প্রতি শিক্ষিত, সচেতন ও পেশাজীবী মানুষের জোরালো সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি লেখেন, দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেক তরুণকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে। এ


কারণে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি অনেকের কাছে আকাশকুসুম কল্পনা মনে হতে পারে। তবে এই দাবিতে শ্রমিকদের আন্দোলনে দেশের শিক্ষিত, সচেতন ও পেশাজীবী মানুষের জোরালো সমর্থন দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

এর ব্যাখ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শ্রমিকের বেতন বাড়লে শুধু একজন শ্রমিকের আয় বাড়ে না, এর ইতিবাচক প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে। শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হয়।


তিনি আরও লেখেন, শ্রমিকের অর্থনৈতিক উন্নতির সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নতি সরাসরি সম্পর্কিত। আর দেশের অর্থনৈতিক উন্নতি হলে সাধারণ মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসে।

পোস্টের শেষাংশে এনসিপির এই নেতা বলেন, শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই শুধু শ্রমিকের একার নয়; এটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার লড়াই।

সময়ের আলো/জোই
  বিষয়:   শ্রমিকের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সমর্থন চান নাসীরুদ্দীন পাটওয়ারী 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: