‘অতিরিক্ত কথার’ জন্য দুঃখপ্রকাশ করলেন সেই জুবায়ের

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

গাজীপুরের টঙ্গীর মাদরাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকসহ কয়েকজনকে মারধরের ঘটনায় উত্তেজিত হয়ে লাইভে এসে অতিরিক্ত কথা বলার জন্য দুঃখ প্রকাশ

2026-10-25T21:16:11+00:00
2026-10-25T21:16:11+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সোশ্যাল মিডিয়া
‘অতিরিক্ত কথার’ জন্য দুঃখপ্রকাশ করলেন সেই জুবায়ের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১৬ পিএম 
হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর মাদরাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকসহ কয়েকজনকে মারধরের ঘটনায় উত্তেজিত হয়ে লাইভে এসে অতিরিক্ত কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। 

রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এ দুঃখ প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যারা কষ্ট পেয়েছেন আন্তরিক দুঃখ প্রকাশ করছি’।

ভিডিওবার্তায় তাশরীফ বলেন, প্রথম কথা হচ্ছে যে, টঙ্গীর যে ঘটনাটা ঘটেছিল, সে ঘটনায় শুধু শিক্ষককেই মারধর করা হয়নি। সেখানে দারোয়ানসহ আরও অনেককেই মারধর করা হয়েছে এবং মাদরাসা ভাঙচুর করা হয়েছে। সে বিষয়গুলো আমরা যখন প্রাথমিকভাবে দেখেছি, এটা আমরা সহ্য করতে পারিনি। বিশেষ করে আমি কোনোভাবেই এটা সহ্য করতে পারিনি।

তিনি বলেন, হোক, যে দোষী, সে তার দোষ যদি বের হয়ে আসে, তাহলে তাকে শাস্তি অবশ্যই আইনের মাধ্যমে দেওয়া হবে। তবে একজন দোষ করলে সেখানে একটা প্রতিষ্ঠান ভাঙচুর অথবা আরও কয়েকজনকে মারধর, এটার পক্ষে আমি ছিলাম না এবং সেখান থেকে আমি উত্তেজিত হয়ে অনেকগুলো কথা বলেছি।

ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে তাশরীফ বলেন, গত দুই দিন ধরে অনেকেই অনেক রকম পোস্ট করেছেন। অনেকেই হয়ত কষ্ট পেয়েছেন। আমার অতিরিক্ত কথার জন্য এবং কিছু কথা আমার বলা হয়ে গেছে, সে কথাগুলোর জন্য আমি সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  টঙ্গী  মাদরাসায় হামলা  ভাঙচুর ও শিক্ষকসহ কয়েকজনকে মারধরের ঘটনায় উত্তেজিত হয়ে লাইভে এসে অতিরিক্ত কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: