সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যাখ্যা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মিডিয়া

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল অবস্থান জানতে

2026-11-01T06:45:30+00:00
2026-11-01T06:45:30+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যাখ্যা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ এএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল অবস্থান জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো সংবাদ প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। প্রতিবেদন ভুল হলে তথ্য-প্রমাণ দিয়ে খণ্ডন, প্রতিবাদলিপি পাঠানো কিংবা প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। তবে ফেসবুক লাইভে এসে একটি সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ নয়।


তিনি আরও বলেন, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার যেমন রয়েছে, তেমনি সরকারেরও সমালোচনা সহ্য করার সক্ষমতা থাকতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, সংবাদপত্রে প্রকাশিত সমালোচনার জবাব ছাপা কপি ছিঁড়ে নয়, বরং তথ্য, যুক্তি ও সত্য দিয়ে দেওয়া উচিত।

তিনি বলেন, ক্ষমতাবানদের সমালোচনা করা অপরাধ হবে না এবং সাংবাদিকদের স্বাধীনতা সংকুচিত হবে না, এমন গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেন তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এ আচরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পষ্ট অবস্থান চান তিনি।

পোস্টের শেষাংশে তিনি বলেন, গণতন্ত্রে ক্ষমতার দম্ভ নয়, জবাবদিহিই হোক রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি।


সময়ের আল/এমকে
  বিষয়:   সংবাদপত্র ছেঁড়া  প্রধানমন্ত্রীর কার্যালয়  ব্যাখ্যা  পাটওয়ারী 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: