‘না মানে না, হাসিনা ফিরবে না’

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কড়া বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি

2026-11-18T02:20:47+00:00
2026-11-18T02:20:47+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
‘না মানে না, হাসিনা ফিরবে না’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:২০ এএম 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কড়া বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘তোদের খুনি হাসিনা ফিরবে না। না মানে না। গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না। ডিসেম্বর শেষে সেটাই প্রমাণিত হবে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, যখন পুরো রাষ্ট্র আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, তখনই শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিলেন। বর্তমানে জনগণ ক্ষমতায় রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের প্রতিহত করতে পারে।

আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।


আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আবিদুল লেখেন, ঐতিহাসিকভাবেই দলটির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি রয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি!’ 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হাসিনা  ছাত্রদল  আবিদুল ইসলাম খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: