বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। সাধারণত টানা বৃষ্টিপাত হলে বাতাসের ধূলিকণা কমে মান উন্নত হয়। তবে চলমান

2026-07-15T10:35:16+00:00
2026-07-15T10:35:16+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
জাতীয়
বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৩৫ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। সাধারণত টানা বৃষ্টিপাত হলে বাতাসের ধূলিকণা কমে মান উন্নত হয়। তবে চলমান বর্ষাকালেও রাজধানী ঢাকার বাতাসের মানের কাঙ্ক্ষিত কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না; বরং বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষ সারিতে উঠে এসেছে এই মেগাসিটি।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকার স্কোর ১৫৯। এই স্কোর অনুযায়ী শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।


একই সময়ে দূষিত শহরের তালিকায় ২৩৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। এ ছাড়া, ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কাতারের দোহা, পঞ্চম অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের প্রধান উৎস হলো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন। তাদের মতে, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব নয়।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বায়ুদূষণ  শীর্ষে  কিনশাসা  বৃষ্টি  ঢাকা  বাতাস  অস্বাস্থ্যকর  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: