বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সাধারণত টানা বৃষ্টিতে বাতাসের মান উন্নত হয়। কিন্তু এবার কয়েক দিনের বর্ষণেও ঢাকার বায়ুমান উন্নত হয়নি। উল্টো বিশ্বের দূষিত শহরের

2026-07-14T09:18:53+00:00
2026-07-14T09:20:48+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জাতীয়
বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:১৮ এএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৯:২০ এএম
ঢাকার অস্বাস্থ্যকর বাতাসে মানুষের দুর্ভোগ। ছবি : সংগৃহীত
সাধারণত টানা বৃষ্টিতে বাতাসের মান উন্নত হয়। কিন্তু এবার কয়েক দিনের বর্ষণেও ঢাকার বায়ুমান উন্নত হয়নি। উল্টো বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও প্রথম দিকেই উঠে এসেছে রাজধানী।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকার স্কোর ১৫৪। এই স্কোর অনুযায়ী শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।


একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ ছাড়া, ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, আর ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর ১৩৩।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সময়ের আলো/মহু


  বিষয়:   বায়ুদূষণ  জাকার্তা  ঢাকা  বাতাস  অস্বাস্থ্যকর  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: