দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে দিনের তাপমাত্রা

2026-07-14T08:32:09+00:00
2026-07-14T16:20:55+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৩২ এএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৪:২০ পিএম
বৃষ্টিস্নাত শহর। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া, রাজধানীতে আজ দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার।

সময়ের আলো/মহু
  বিষয়:   দুপুর  ঢাকা  বৃষ্টি  সম্ভাবনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: