১ ডিসেম্বর বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন, অংশ নেবেন প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করেছে বিএনপি। মাসব্যাপী এসব কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের

2026-11-29T13:41:03+00:00
2026-11-29T13:41:03+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
১ ডিসেম্বর বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন, অংশ নেবেন প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:৪১ পিএম 
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান । ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান । ছবি : সংগৃহীত
ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করেছে বিএনপি। মাসব্যাপী এসব কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দল, ৫ ডিসেম্বর ছাত্রদল, ৭ ডিসেম্বর যুবদল, ৮ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল, ৯ ডিসেম্বর মহিলা দল এবং ১২ ডিসেম্বর কৃষক দল পৃথক কর্মসূচি পালন করবে। এ ছাড়া, ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করবে দলটি।

১৩ ডিসেম্বর আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন এবং পরদিন ১৭ ডিসেম্বর বিজয় র‍্যালি করবে বিএনপি। ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সমাবেশের আয়োজন করা হবে।


এ ছাড়া, ২০ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল, ২১ ডিসেম্বর যুবদল, ২২ ডিসেম্বর ছাত্রদল এবং ২৩ ডিসেম্বর তাঁতী দল, মৎস্যজীবী দল, উলামা দল ও জাসাস কর্মসূচি পালন করবে।

২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি রাখা হয়েছে। ২৬ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা করবে। ২৮ ডিসেম্বর নাগরিক শোকসভা এবং ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ১ ডিসেম্বর  বিএনপি  মাসব্যাপী  কর্মসূচি  উদ্বোধন  অংশ নেবেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: