প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ এএম

আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ সংলাপে অংশ নেবে দেশের ৫৫টি রাজনৈতিক দল । ছবি : সংগৃহীত
আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ সংলাপে অংশ নেবে দেশের ৫৫টি রাজনৈতিক দল । ছবি : সংগৃহীতআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা নিতে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ সংলাপে অংশ নেবে দেশের ৫৫টি রাজনৈতিক দল।
প্রথম দিন রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। দ্বিতীয় দিন সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ ১৯টি দল এবং শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৮টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ইসি।
শনিবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। রোববার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস
সময়ের আলো/এসকে