সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা

2026-11-29T09:26:21+00:00
2026-11-29T09:26:21+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:২৬ এএম 
শায়লা ফারজানা ও মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
শায়লা ফারজানা ও মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং দুই শ্যালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় শায়লা ফারজানা তালিকাভুক্ত আসামি। অভিযোগ রয়েছে, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় তিনি সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   মনিরুল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: