পাঁচ দিনে আরও কমবে তাপমাত্রা, শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশে শীতের আমেজ আরও বাড়তে পারে। আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস

2026-11-29T10:02:02+00:00
2026-11-29T10:02:20+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
পাঁচ দিনে আরও কমবে তাপমাত্রা, শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:০২ এএম  আপডেট: ২৯.১১.২০২৬ ১০:০২ এএম
দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে । ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে । ছবি : সংগৃহীত
দেশে শীতের আমেজ আরও বাড়তে পারে। আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া, পরবর্তী পাঁচ দিনেও তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ দুই দিন দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। এরপর বুধ ও বৃহস্পতিবার (২ ও ৩ ডিসেম্বর) দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।


এ দিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়েও দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পাঁচ দিন  আরও  কমবে  তাপমাত্রা  শীত  অনুভূতি  বাড়ার  সম্ভাবনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: