যে মামলায় গ্রেফতার হলেন মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাএবং

2026-11-29T12:55:11+00:00
2026-11-29T13:00:10+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
যে মামলায় গ্রেফতার হলেন মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম 
শায়লা ফারজানা । ছবি : সংগৃহীত
শায়লা ফারজানা । ছবি : সংগৃহীত
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

রোববার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

এর আগে, রবিবার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি। আটক ব্যক্তিরা হলেন মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক।


শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

অন্যদিকে, মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান। পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এ দিকে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সময়ের আলো/এসকে
  বিষয়:   যে মামলায়  গ্রেফতার  হলেন  মনিরুল  স্ত্রী  দুই শ্যালক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: