৪ ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার

2026-07-15T12:39:42+00:00
2026-07-15T12:39:42+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
৪ ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন।

বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে কারখানাটির কাপড়ের গুদামে (ফেব্রিক্স গোডাউন) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অনন্ত অ্যাপারেলসের গুদামে হঠাৎ আগুন লেগে তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। তবে সময়মতো নিরাপদ স্থানে সরে যেতে পারায় এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে আগুনের খবর সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে ভেতরে প্রবেশে বাধা দেয় বেপজা কর্তৃপক্ষ। এ নিয়ে উপস্থিত সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।


অগ্নিকাণ্ডের সার্বিক বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে আমরা আগুনের খবর পাই। শুরুতে আদমজী ইপিজেড ফায়ার স্টেশন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে নারায়ণগঞ্জ ও কাঁচপুরসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজে যোগ দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় চার ঘণ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, পুড়ে যাওয়া মালামাল মূলত সুতা ও কাপড় হওয়ায় এখনো কিছু কিছু জায়গায় অল্প ধোঁয়া বের হচ্ছে, যা ডাম্পিংয়ের মাধ্যমে পুরোপুরি নির্বাপণ করা হচ্ছে। তবে বর্তমানে সেখানে আর কোনো বড় ধরনের ঝুঁকি নেই। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   আদমজী  ইপিজেড  আগুন  নিয়ন্ত্রণে  নারায়ণহঞ্জ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: