দেশের শিক্ষাকাঠামো দক্ষ জনশক্তির পরিবর্তে বেকার তৈরি করছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি

স্বাধীন বাংলাদেশের দীর্ঘ পথচলায় আজও কোনো সুস্পষ্ট ও কর্মমুখী জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে না পারার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক

2026-07-15T15:36:26+00:00
2026-07-15T15:36:26+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
রাজনীতি
দেশের শিক্ষাকাঠামো দক্ষ জনশক্তির পরিবর্তে বেকার তৈরি করছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৩৬ পিএম 
ছবি : সংগৃহীত
স্বাধীন বাংলাদেশের দীর্ঘ পথচলায় আজও কোনো সুস্পষ্ট ও কর্মমুখী জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে না পারার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, দেশের বর্তমান শিক্ষাকাঠামো দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করার মরণফাঁদে পরিণত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে লেখেন, যে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি এখনো মূলত গার্মেন্টস শিল্প এবং অদক্ষ বিদেশগামী শ্রমশক্তির ওপর নির্ভরশীল, সেখানে নতুন শিক্ষিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের পথ তৈরি না করে একের পর এক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়াকেই যেন শিক্ষা সংস্কার হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি স্পষ্টভাবে মনে করিয়ে দেন, শিক্ষা মন্ত্রণালয়ের মূল দায়িত্ব শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা নয়; বরং রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী দক্ষ, উদ্ভাবনী ও কর্মসংস্থানমুখী মানবসম্পদ তৈরি করা।

রাষ্ট্র পরিচালনায় দূরদর্শিতার অভাব এবং দলীয় সংকীর্ণ রাজনৈতিক মানসিকতাকে এই ব্যর্থতার জন্য দায়ী করে তিনি বলেন, মুখে কোটি মানুষের কর্মসংস্থান ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তরুণ প্রজন্মকে এক গভীর অনিশ্চয়তা ও প্রতারণার ফাঁদে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি তার পোস্টে একটি ঐতিহাসিক তুলনা টেনে লেখেন, অনেকে বলেন ফারাক্কা বাংলাদেশের সবচেয়ে বড় মরণফাঁদ। কিন্তু আমার কাছে আরও বড় মরণফাঁদ হলো, যখন একটি রাষ্ট্রের নেতৃত্ব শিক্ষা, কর্মসংস্থান ও প্রকৃত সংস্কারের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়। তখন একটি পুরো প্রজন্ম প্রতিশ্রুতির মোড়কে প্রতারণার শিকার হয়। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংগ্রামী মানুষ কখনো এই গর্তে আত্মসমর্পণ করে না এবং বিবেকের বিক্রি করে না। তারা এই সংকট থেকে বেরিয়ে আসার কঠিন সংগ্রামে অবতীর্ণ হয়েছে।

চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির আন্দোলনকে স্বাগত জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আজ তরুণদের এই রাজপথের লড়াই আসলে অন্যায্য সিদ্ধান্ত ও অমানবিক চাপের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠারই প্রতিচ্ছবি। অল্প বয়সেই তারা বুঝে গেছে যে মাথা নত করলে তাদের ভবিষ্যৎ আরও অন্ধকার হবে।

শিক্ষার্থীদের এই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং তাদের আন্দোলনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তোমাদের হাত ধরেই গড়ে উঠুক একটি ন্যায়ভিত্তিক, দক্ষতা-নির্ভর ও মানবিক বাংলাদেশ।

সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: