নওগাঁয় ধর্ষণ ও হত্যার উদ্দেশ্যে ৮ বছরের শিশুকে অপহরণের অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে এক অজ্ঞাত যুবকের বিরুদ্ধে আমিনা খাতুন (৮) নামে শিশুকে ধর্ষণ ও হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ উঠেছে।সোমবার (১৩ জুলাই)

2026-07-15T15:37:39+00:00
2026-07-15T15:39:10+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় ধর্ষণ ও হত্যার উদ্দেশ্যে ৮ বছরের শিশুকে অপহরণের অভিযোগ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৩:৩৯ পিএম
ধামইরহাট থানা, নওগাঁ। ছবি : সময়ের আলো
নওগাঁর ধামইরহাটে এক অজ্ঞাত যুবকের বিরুদ্ধে আমিনা খাতুন (৮) নামে শিশুকে ধর্ষণ ও হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বৈদ্যবাটি সুন্দরী বিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দিন অভিযুক্ত পালিয়ে যায়। তাকে এখনো আটক করতে পারেনি ধামইরহাট থানা পুলিশ। 

ভুক্তভোগী আমিনা, জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিকন্দ খাস গ্রামের বাসিন্দা এবং ৪৮ নম্বর বিকন্দখাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

বুধবার (১৫ জুলাই) সকালে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা সময়ের আলোকে বলেন, ধর্ষণ অথবা হত্যার উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হতে পারে। অথবা পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণেও এমন ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ তোলা হয়। 


শিক্ষার্থীর দাদি হালিমা বলেন, ‘নাতনিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। এখন সে দাদার বাড়িতে সুস্থ অবস্থায় আছে।’

পরিবার ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা আমিনুল ইসলাম প্রায় ১ বছর আগে হার্টের অসুস্থতাজনিত কারণে প্যারালাইসড হয়ে মৃত্যুবরণ করে। এরপর এক মাসের মাথায় তার স্ত্রী শারমিন আক্তার পত্নীতলা উপজেলায় অন্য একটি ছেলেকে দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে ওই শিক্ষার্থী দাদার বাড়ি থেকে পড়াশোনা করত। কিন্তু গত ২০ দিন আগে পার্শ্ববর্তী এলাকায় নানার বাড়ি বর্থাবাঁশবাড়ি গ্রামে বেড়াতে যায়। দুদিন আগে সেখানে এ দুর্ঘটনা ঘটে।

আমিনার সঙ্গে কথা হলে সে সময়ের আলোকে জানায়, নানার বাড়িতে বন্ধুদের সঙ্গে খেলার সময়, পাশের একটি দোকানে দাঁড়িয়ে থাকা কালো এবং মোটা দেখতে এক ব্যক্তি তাকে ললিপপ কিনে দেয়।

সে আরও জানায়, ওই লোকটি তাকে কোলে নিয়ে একটি সিএনজিতে ওঠায় এবং ধারালো ছুরির ভয় দেখিয়ে হাত-পা ও মুখ বেঁধে জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখান থেকে পালানোর সময় অনেকগুলো লোক এসে তাকে বাঁচাতে সাহায্য করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘এক যুবক ওই শিক্ষার্থীকে সিএনজিতে করে সুন্দরী বিল এলাকার জঙ্গলে নিয়ে যাওয়ার সময়, জমির আইলে পা পিছলে যুবকটি পড়ে যায়। এসময় ভাগ্যক্রমে শিশুটি পালিয়ে যেতে সক্ষম হয় এবং স্থানীয়রা তাকে দেখে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।’

ওসি আরও বলেন, ‘ঘটনার দিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে তদন্ত চলমান রয়েছে। তবে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   নওগাঁ  শিশু  অপহরণ  অভিযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: