যশোরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।বুধবার (১৫ জুলাই) দুপুরে শার্শার

2026-07-15T16:25:30+00:00
2026-07-15T16:26:57+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
সারাদেশ
যশোরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৪:২৬ পিএম
শার্শা থানা, যশোর। ছবি : সংগৃহীত
যশোরের শার্শায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত তামিম ইকবাল উপজেলার গোগা বাজার এলাকার বাসিন্দা।

​ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা শার্শার আফিল জুট মিলে চাকরি করেন। গত ২৬ জুন রাতে তিনি রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে শিশুটিকে দিয়ে তার রুমের দরজা খোলায় তামিম। এরপর সে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে কুপ্রস্তাব দেওয়া হলে রাজি না হওয়ায়, শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে তামিম।

​ঘটনার পর শিশুটির মা বিস্তারিত জানতে পেরে, শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে ধর্ষণ মামলা রুজু করা হয়।
​মামলা রুজু হওয়ার পরপরই শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তামিমকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর রহমান জানান, বুধবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   যশোর  শিশু  ধর্ষণ  অভিযোগ  কিশোর  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: