প্রতারণা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

প্রতারণা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ

2026-07-15T19:28:30+00:00
2026-07-15T19:28:30+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
আইন-আদালত
প্রতারণা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:২৮ পিএম 
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সংগৃহীত ছবি
প্রতারণা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ববি। 

শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন। প্রসিকিউশন শাখার এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
  
গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স রাজধানীর গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন-বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর আবুল বাশার তার প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ জানান। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০ নভেম্বর গুলশানে বিটিএলের কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্ট, ১৭০ অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সরবরাহ করা হয়। সরবরাহ করা ব্যাটারিগুলোর মোট মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।


ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে।গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। 

আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে অভিযোগ আনা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   প্রতারণা  মামলা  জামিন  চিত্রনায়িকা ববি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: