ইয়ামালের বার্সেলোনার বাড়িতে ডাকাতির চেষ্টা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার

2026-07-15T20:35:24+00:00
2026-07-15T20:35:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ইয়ামালের বার্সেলোনার বাড়িতে ডাকাতির চেষ্টা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম 
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বার্সেলোনায় তার বাড়িতে ডাকাতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

বুধবার (১৫ জুলাই) ভোররাতে বার্সেলোনায় অবস্থিত ইয়ামালের বাড়িতে এ ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা আগেই বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভানগার্দিয়া জানায়, বার্সেলোনা মহানগর এলাকার এসপ্লুগেস দে লিয়োব্রেগাতে অবস্থিত ইয়ামালের বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে দুই ব্যক্তি। তবে নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ মোসোস দ'এস্কোয়াদ্রা এক বিবৃতিতে এসপ্লুগেস দে লিয়োব্রেগাতের একটি বাড়িতে ডাকাতির চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণে বাড়ির মালিকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।


এদিকে, ইয়ামালের বাড়ির কাছাকাছি আরেকটি বাসভবনে সংঘটিত একটি সহিংস ডাকাতির ঘটনাও তদন্ত করছে পুলিশ।

স্পেনে, বিশেষ করে মাদ্রিদ অঞ্চলে ফুটবলারদের বাড়িতে ডাকাতির ঘটনা নতুন নয়। এর আগে করিম বেনজেমা, রদ্রিগো ও দানি কারভাহালের বাড়িতেও একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল।

লা ভানগার্দিয়া আরও জানায়, ইয়ামালের বর্তমান বাড়িটি আগে স্পেনের সাবেক ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ান পপ তারকা শাকিরার মালিকানায় ছিল। একসময় তারা দাম্পত্য জীবনে এই বাড়িতেই একসঙ্গে বসবাস করতেন।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   লামিন ইয়ামাল  স্পেন  বিশ্বকাপ  সেমিফাইনাল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: