‘বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না’

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং আবেগ, ইতিহাস এবং দুই ফুটবল পরাশক্তির মর্যাদার লড়াই।

2026-07-15T20:41:50+00:00
2026-07-15T20:41:50+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
খেলা
‘বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম 
হ্যারি কেইন। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং আবেগ, ইতিহাস এবং দুই ফুটবল পরাশক্তির মর্যাদার লড়াই। লিওনেল মেসি বনাম জুড বেলিংহ্যাম, হুলিয়ান আলভারেজ বনাম হ্যারি কেইন এবং লিওনেল স্কালোনি বনাম টমাস টুখেলের কৌশলগত দ্বৈরথে জমে উঠেছে সেমিফাইনালের উত্তেজনা। তবে ইতিহাসের চেয়ে বর্তমানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তার মতে, বিশ্বকাপের মঞ্চে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেইন বলেন, ‘কী দারুণ একটি ম্যাচ, কী অসাধারণ একটি উপলক্ষ! বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছি। ছোটবেলায় এমন ম্যাচ খেলার স্বপ্নই দেখতাম।’

তিনি আরও বলেন, বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না। তাই এই সপ্তাহ নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। ম্যাচটি বিশেষ কিছু হতে যাচ্ছে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলব, তবে আশা করি সেটাই আমাদের সেরাটা বের করে আনবে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করা হলে কেইন জানান, খেলোয়াড় হিসেবে তিনি ইতিহাস নয়, মাঠের খেলাতেই মনোযোগ দিতে চান।

তার ভাষায়, হ্যাঁ এবং না। ইতিহাস নিয়ে খুব বেশি ভাবতে চাই না। এগুলো নিয়ে আপনারা (গণমাধ্যম) এবং সমর্থকেরা আলোচনা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের মনোযোগ অন্য জায়গায়।


আর্জেন্টিনার শক্তিমত্তারও প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, আমরা একটি অসাধারণ দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তারা খুবই বুদ্ধিমান, কৌশলী এবং ম্যাচ কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটা ভালোভাবেই জানে। তারা ফাউল আদায় করতে পারে, খেলার গতি কমিয়ে দিতে পারে। ক্যারিয়ারে এমন অনেক দলের বিপক্ষে খেলতে হয়।

শেষে নিজেদের পরিকল্পনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে কেইন বলেন, ‘এটি বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার লড়াই। বিশ্বকাপের সেমিফাইনালে দুই জায়ান্ট মুখোমুখি হচ্ছে। বাকি সবকিছুই গৌণ। আমাদের লক্ষ্য একটাই, নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা এবং বিশ্বাস রাখা যে এই মঞ্চে আমরা সফল হতে পারব।

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই মহারণের বিজয়ী দল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   হ্যারি কেইন  বিশ্বকাপ  আর্জেন্টিনা  ইংল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: