শিবির ছাড়ার একদিন পরই জামায়াতে সাদিক কায়েম

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।বুধবার

2026-07-15T20:48:24+00:00
2026-07-15T20:48:24+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
শিবির ছাড়ার একদিন পরই জামায়াতে সাদিক কায়েম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৪৮ পিএম 
আবু সাদিক কায়েম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।  

বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করে দলের সহযোগী সদস্য ফরম পূরণ করেন তিনি। এ সময় সদ্যবিদায়ী অন্য শিবির নেতারাও ফরম পূরণ করার জন্য সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন একই সময়ে সহযোগী সদস্য ফরম পূরণ করা ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাছান আহমেদ।  

Advertisement
এর আগে, সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি ইসলামি ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন বলে জানান। সর্বশেষ তিনি সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।  


জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়। তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক জামায়াত নেতা জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।   

তবে দলের আরেকটি সূত্র জানায়, সাদিক কায়েমই দলটির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হচ্ছেন। এটি মোটামুটি নিশ্চিত। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   শিবির  জামায়াত  সাদিক কায়েম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: