ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ডে ভাগ বসাতে চায় আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আরেকটি ইতিহাস গড়ার সুযোগের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে সপ্তমবারের মতো ফাইনালে

2026-07-15T20:57:29+00:00
2026-07-15T20:57:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ডে ভাগ বসাতে চায় আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আরেকটি ইতিহাস গড়ার সুযোগের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে সপ্তমবারের মতো ফাইনালে উঠবে লিওনেল স্কালোনির দল। তাতে সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল খেলার ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাবে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সাতবার ফাইনালে ওঠার কীর্তি রয়েছে ব্রাজিলের। এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ায় সেই সংখ্যা বাড়ানোর সুযোগ পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে আর্জেন্টিনার সামনে এখন সেই রেকর্ড স্পর্শ করার সুযোগ।

বিশ্বকাপে ব্রাজিল সাতবার ফাইনালে উঠে শিরোপা জিতেছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। অন্যদিকে আর্জেন্টিনা ছয়বার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে।

১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে অর্জিত শিরোপা এবং ২০২২ সালে লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জয় এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। এবার আর্জেন্টিনা ফাইনালে উঠতে পারলে ব্রাজিলের সমান সাতবার বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি গড়বে। আর শিরোপা ধরে রাখতে পারলে টানা দুই বিশ্বকাপ জয়ের কৃতিত্বে ব্রাজিল ও ইতালির রেকর্ডও স্পর্শ করবে তারা।


ফাইনালে উঠতে পারলে লিওনেল মেসির জন্যও অপেক্ষা করছে আরেকটি মাইলফলক। নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামা এই তারকা চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার নজির গড়বেন, যা হবে তার নিজেরই আরেকটি অনন্য রেকর্ড।

সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার এই লড়াই শুধু একটি সেমিফাইনাল নয়, বরং দলীয় ও ব্যক্তিগত একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়া-ভাঙারও মঞ্চ।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   আর্জেন্টিনা  ইংল্যান্ড  ব্রাজিল  বিশ্বরেকর্ড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: