চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৮টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটক মিজানুর রহমান দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা ছয় বিজিবি পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে -এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। দুপুরে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে কার্পাসডাঙ্গা বাজার থেকে মুন্সিপুর সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। মুন্সিপুর বিওপির সামনে পৌঁছালে, চালককে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয় বিজিবি। পরে তার দেহ তল্লাশি করে, কোমরে রাখা টেপ দিয়ে মোড়ানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ব্যপারে আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/মহু