ফরিদপুরে চায়না দুয়ারীতে আটকা পড়েছে মেছো বাঘ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনে মাছ ধরার চায়না দুয়ারীতে একটি মেছো বাঘ আটকা পড়ার ঘটনা ঘটেছে।বুধবার (১৫ জুলাই) উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালেপুরের

2026-07-15T21:41:43+00:00
2026-07-15T21:42:47+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে চায়না দুয়ারীতে আটকা পড়েছে মেছো বাঘ
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:৪১ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৯:৪২ পিএম
মেছো বাঘ। ছবি : সময়ের আলো
ফরিদপুরের চরভদ্রাসনে মাছ ধরার চায়না দুয়ারীতে একটি মেছো বাঘ আটকা পড়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালেপুরের সার্ভিস ঘাট এলাকার বাসিন্দা একলাছ ব্যাপারীর চায়না দুয়ারীতে আটকা পড়ে মেছো বাঘটি।

Advertisement

একলাছ ব্যাপারী জানান, আজ সকালে তিনি ডাঙায় ফেলে রাখা চায়না দুয়ারীতে এই প্রাণীটির আটকা পড়ে থাকতে দেখেন। প্রথমে তারা প্রাণীটিকে বাঘের বাচ্চা বলে ধারণা করেন। পরে তিনি ও তার ভাই সার্ভিস ঘাট এলাকায় এনে সেটিকে বেঁধে রাখেন। প্রাণীটির উদ্ধার করার সময় তিনি ও তার ভাই লুৎফর ব্যাপারী মেছো বাঘের নখের আঁচড় খান। পরবর্তীতে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেন। খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা বনবিভাগ ঘটনাস্থল থেকে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে আসেন।

উপজেলা বনকর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলে করিম ডিউক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, প্রাণীটির বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘ। এরা সাধারণত ইঁদুর, মাছ ও ছোট ছোট পাখি শিকার করে থাকে। মেছো বাঘটি আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। এটিকে জেলা সামাজিক বনবিভাগে নেওয়া হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   ফরিদপুর  চরভদ্রাসন  চায়না  দুয়ারী  মেছো বাঘ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: