ভূরুঙ্গামারীতে ৩ কিলোমিটার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার আন্ধারীঝাড়

2026-07-13T16:43:41+00:00
2026-07-13T16:43:41+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
ভূরুঙ্গামারীতে ৩ কিলোমিটার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম 
নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রাম থেকে এসব ক্ষতিকর জাল উদ্ধার করা হয়। জব্দকৃত ৪২টি জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার বা ৩ কিলোমিটার।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বামনের কুঠি গ্রামের সাইফুর রহমানের ছেলে নুর নবীর (৩৫) বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে ঘরের ভেতর অবৈধভাবে মজুদ করে রাখা এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত নুর নবী বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত এসব জাল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া ও বিধি মোতাবেক ধ্বংস করা হবে।


এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চায়না দুয়ারি (বা ম্যাজিক জাল) মূলত মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত একটি অত্যন্ত ক্ষতিকর জাল। এর সূক্ষ্ম বুননের কারণে ছোট-বড় বা যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। দেশীয় প্রজাতির মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন (১৯৫০) অনুযায়ী বাংলাদেশে এই জালের উৎপাদন, আমদানি, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয়।

তিনি আরও জানান, দেশীয় মাছ ও প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের উৎপাদন কমে যায়। 

সময়ের আলো/জোই


  বিষয়:   ভূরুঙ্গামারী  নিষিদ্ধ  চায়না দুয়ারি  জাল  জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: