আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এখন থেকে বিসিবির দায়িত্ব পালনের পাশাপাশি

2026-07-15T22:02:55+00:00
2026-07-15T22:02:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:০২ পিএম 
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এখন থেকে বিসিবির দায়িত্ব পালনের পাশাপাশি আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে কাজ করবেন বিশ্বের প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারাও।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের মতো প্রভাবশালী ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারাও এখন থেকে বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে কাজ করবেন। শুধু বিসিবির দায়িত্বই নয়, আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির নেতৃত্বও দেবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এসব লিগ আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের কর্মব্যস্ততা এবং তাদের সার্বিক সুরক্ষার ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব পালন করবে এই কমিটি।

তামিমের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।


এদিকে আইসিসির সাম্প্রতিক সভায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, কানাডা ও ফ্রান্সের সদস্যপদসংক্রান্ত বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালকে আইসিসির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেটকে দ্রুত নির্বাচিত প্রশাসনিক কাঠামো গঠনের আহ্বান জানিয়েছে আইসিসি। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আইসিসি বোর্ডের সভায় দেশটির কোনো প্রতিনিধি অংশ নিতে পারবেন না।

এ ছাড়া সদস্যপদের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফ্রান্স ক্রিকেটকে সতর্ক অবস্থায় (অন নোটিশ) রাখা হয়েছে। একই সঙ্গে স্থগিত থাকা সদস্যপদ পুনর্বহালের জন্য কানাডাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের নির্দেশ দিয়েছে আইসিসি।

আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংস্থাটি ক্যারিবীয় বোর্ডকে ১২ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড়শ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেবে।

ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি আইসিসি গভর্ন্যান্স রিভিউ কমিটি নামে আরেকটি কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   তামিম ইকবাল  আইসিসি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: