দুবাই প্রবাসীর বাড়িতে হামলা, ট্রিপল নাইনের ফোনে ২ নারী উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুবাই প্রবাসীর বাড়িতে প্রায় ৫০ সদস্যের সন্ত্রাসী দল হামলা করেছে। পুলিশ ট্রিপল নাইনের কল পেয়ে পরিবারের ২

2026-07-15T23:06:48+00:00
2026-07-15T23:07:49+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
দুবাই প্রবাসীর বাড়িতে হামলা, ট্রিপল নাইনের ফোনে ২ নারী উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:০৬ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ১১:০৭ পিএম
ফটিকছড়ি থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুবাই প্রবাসীর বাড়িতে প্রায় ৫০ সদস্যের সন্ত্রাসী দল হামলা করেছে। পুলিশ ট্রিপল নাইনের কল পেয়ে পরিবারের ২ নারী সদস্যকে উদ্ধার করেছে।

বুধবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে নারায়নহাট ইউনিয়নে ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে ঘরের ভেতর অবরুদ্ধ নারীরা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে। পরে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত পৌঁছে তাদের উদ্ধার করে।


স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী দল প্রবাসী রিদুয়ানের বাড়িতে হামলা করে। হামলাকারীদের অধিকাংশেরই মাথায় হেলমেট ছিল এবং কয়েকজনের মুখ খোলা ছিল। তারা বাড়িতে ঢুকেই আশপাশের ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। যাতে প্রতিবেশীরা সহায়তার জন্য এগিয়ে আসতে না পারে। পরে সন্ত্রাসীরা আধুনিক গ্রাইন্ডার মেশিন দিয়ে রিদুয়ানের ঘরের দরজা ও জানালা কেটে ভেতরে প্রবেশ করে। তখন ঘরে থাকা প্রবাসীর মা রেনু আকতার এবং তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে, সন্ত্রাসীরা ধারালো ছুরি উঁচিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে। এরপর তাদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিলে, ভয়ে তারা পাশের একটি কক্ষে আশ্রয় নেন। সেখান থেকেই কৌশলে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা চান।

প্রবাসীর মা রেনু আকতার বলেন, ‘তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণ ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ঘরের ইটের দেয়ালের দুপাশ ভেঙে দিয়েছে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

এদিকে এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। 

সময়ের আলো/মহু



  বিষয়:   প্রবাসী  বাড়ি  হামলা  নারী  উদ্ধার  ফটিকছড়ি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: