ঝড় ও বন্যার পূর্বাভাস : আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কি তবে বাতিল হচ্ছে?

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে মাঠের লড়াই শুরুর আগেই ম্যাচের আয়োজক শহর

2026-07-15T23:43:24+00:00
2026-07-15T23:43:24+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
খেলা
ঝড় ও বন্যার পূর্বাভাস : আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কি তবে বাতিল হচ্ছে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:৪৩ পিএম 
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে মাঠের লড়াই শুরুর আগেই ম্যাচের আয়োজক শহর যুক্তরাষ্ট্রের আটলান্টার আবহাওয়া নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। ঝড় ও আকস্মিক বন্যার পূর্বাভাস দেওয়ায় সমর্থকদের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড় হতে পারে। একই সঙ্গে বজ্রপাত এবং শহরের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে।

অন্যদিকে, আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার জানিয়েছে, দিনের বিভিন্ন সময়ে রোদ, আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতা বৃদ্ধির কারণে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ম্যাচ আয়োজন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কার কথা জানায়নি ফিফা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, ম্যাচের ভেন্যু মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আধুনিক ‘রিট্র্যাক্টেবল রুফ’ বা স্বয়ংক্রিয় ছাদ রয়েছে। ফলে বাইরের ঝড়-বৃষ্টি মাঠের খেলায় কোনো প্রভাব ফেলতে পারবে না। বৈরী আবহাওয়ার মধ্যেও স্টেডিয়ামের ভেতরের পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব হবে। সে কারণে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে।


এরই মধ্যে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। আজ রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল আগামী ১৯ জুলাই দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।

সব মিলিয়ে, আবহাওয়ার শঙ্কা থাকলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াই নির্ধারিত সময়েই মাঠে গড়ানোর অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঝড়  বন্যা  আর্জেন্টিনা  ইংল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: