বিশ্বকাপের চলতি আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অন্যতম সেরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আটলান্টা স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের।
দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে একাদশে মাত্র একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞ রদ্রিগো দে পলের জায়গায় তরুণ উইঙ্গার জিউলিয়ানো সিমিওনেকে শুরুর একাদশে সুযোগ দিয়েছেন।
অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। নরওয়ের বিপক্ষে খেলা ওই দল থেকে বাদ পড়েছেন এজরি কোনসা, নিকো ও’রিলি ও ননি মাদুয়েকে। রিসি জেমস, ডিজেড স্পেন্স ও মরগান রজার্স দলে ঢুকেছেন।
আর্জেন্টিনার একাদশ- ফরমেশন : ৪-৪-২
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ; ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; মিডফিল্ডার: জিউলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেজ।
ইংল্যান্ডের একাদশ- ফরমেশন : ৪-২-৩-১
গোলকিপার: জর্ডান পিকফোর্ড; ডিফেন্ডার: রিচি জেমস, জন স্টোনস, মার্ক গেহি, ডিজেড স্পেন্স; ডিফেন্সিভ মিডফিল্ডার: ডেক্লান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার: মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন; ফরোয়ার্ড: হ্যারি কেইন (অধিনায়ক)।
সময়ের আলো/জেডআই