কিশোরগঞ্জে পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা

2026-07-16T00:40:46+00:00
2026-07-16T00:41:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ এএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১২:৪১ এএম
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার মুহূর্ত। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের কটিয়াদীতে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় দুই বস্তা পচা মাংস। পরে এগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাসস্ট্যান্ড এলাকার মাংস ব্যবসায়ী শারফিন কসাইয়ের দোকানে পচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

সময়ের আলো/মহু



  বিষয়:   কিশোরগঞ্জ  পচা  মাংস  বিক্রি  অভিযোগ  ব্যবসায়ী  জরিমানা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: