কিশোরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত উপজেলা বিএনপি নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মিঠামইন

2026-07-16T00:52:21+00:00
2026-07-16T00:53:29+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত উপজেলা বিএনপি নেতা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৫২ এএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১২:৫৩ এএম
জাহিদুল আলম জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে নিজ বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ১ জনকে আটক করেছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


স্বজনরা জানান, মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন জাহাঙ্গীর। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির গেটের সামনে পৌঁছালে, ৪/৫ জনের দুর্বৃত্তদল তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে, সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারপর তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে হামলার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত তা জানা যায়নি।

সময়ের আলো/মহু


  বিষয়:   কিশোরগঞ্জ  দুর্বৃত্ত  হামলা  আহত  বিএনপি  নেতা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: