মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের উপকূলে জুনের শেষ দিকে ও জুলাইয়ের শুরুতে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে

2026-07-16T13:08:14+00:00
2026-07-16T13:08:14+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম 
৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ছবি : সংগৃহীত
মিয়ানমারের উপকূলে জুনের শেষ দিকে ও জুলাইয়ের শুরুতে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানায়।

সংস্থাগুলো জানায়, যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্য থেকে যাত্রা করা দুটি নৌকায় বেশিরভাগই রোহিঙ্গা ছিলেন। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকেও যাত্রা করেছিলেন। একটি নৌকায় প্রায় ২৫০ এবং অন্যটিতে প্রায় ২৮০ জন আরোহী ছিলেন।


আইওএম ও ইউএনএইচসিআর জানিয়েছে, হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে সম্ভাব্য এই প্রাণহানিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে তারা।

জাতিসংঘের দুই সংস্থা বলেছে, এ ঘটনা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী প্রভাবেরই প্রতিফলন। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা।

সূত্র : দ্য গার্ডিয়ান

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মিয়ানমার  নৌকাডুবি  রোহিঙ্গা নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: