নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে একসঙ্গে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশরাফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- তাবিয়া (১৩), আয়েশা (৯) ও জান্নাত (৯)। তারা ৩ জনই একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা ছুটির পর ৩ ছাত্রী খালে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে ৩ জনই মারা যায়।
বিস্তারিত আসছে.....
সময়ের আলো/মহু