আমাদের কোনো পিসি-খালার দেশ নাই : জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আমাদের কোনো পিসি-খালার দেশ নাই। আমরা ভারতের বুকে আশ্র‍য় নেওয়ার চিন্তা

2026-07-16T14:13:01+00:00
2026-07-16T14:58:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
রাজনীতি
আমাদের কোনো পিসি-খালার দেশ নাই : জামায়াত আমীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ২:৫৮ পিএম
জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আমাদের কোনো পিসি-খালার দেশ নাই। আমরা ভারতের বুকে আশ্র‍য় নেওয়ার চিন্তা করি না। আমাদের দেশ বাংলাদেশ। জীবন দিয়ে আমাদের নেতারা তার প্রমাণ দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘জাতি হিসেবে আমরা গর্বিত এবং লজ্জিত। অনেকে চব্বিশকে অস্বীকার করতে চায়। আমরা জীবন দেব কিন্তু ২৪ হারিয়ে যেতে দেব না।’


তিনি বলেন, ‘চব্বিশ না হলে আমি বিরোধী দলীয় নেতা হতে পারতাম না, তারেক সাহেবও প্রধানমন্ত্রী হতে পারতেন না।’

সবাইকে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আসুন যে অঙ্গীকার নিয়ে চব্বিশ হয়েছে সেটি বাস্তবায়ন করি। সংসদে ও সংসদের বাইরে আমাদের নিয়ে অনেকেই কথা বলে, আধা যুগ আগের বিষয়গুলো বারবার সামনে নিয়ে আসে। এ সংসদ মজলুমের সংসদ, আপনারা এই বিশ্বাস থেকে সংসদ দেখেন।’ 

তিনি বলেন, পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন রাজনীতি আনার জন্যই গণভোট হয়েছিল। এখন এই গণভোট নিয়েও তালবাহানা চলছে। ৭০ শতাংশ গণভোটের রায় বাস্তবায়ন হবেই, সংসদে না হলে রাজপথে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   জামায়াত আমীর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: