লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্যোগে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই

2026-07-16T15:24:42+00:00
2026-07-16T15:25:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:২৪ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ৩:২৫ পিএম
আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্যোগে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মিছিলের ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় একটি সড়কে মিছিলটি হয়।

ভিডিও চিত্রে দেখা যায়, একটি ব্যানারকে সামনে রেখে মিছিলটি এগোচ্ছে। ব্যানারে লেখা ছিল, ‘গোপালগঞ্জ গণ-আদালত ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে দেশনেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে এবং রামগতি উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের ওপর অন্যায় ও জুলুমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।’


মিছিলে অংশগ্রহণকারী তরুণেরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ এবং ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিলটি কিছুদূর অগ্রসর হয়ে দ্রুত শেষ হয়ে যায়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত শক্ত অবস্থানে আছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। যেকোনও ধরনের বিশৃঙ্খলা রোধে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   লক্ষ্মীপুর  আওয়ামী লীগ  মিছিল  রামগতি  কমলনগর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: