চেক ডিজঅনারের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
মামলায় এর আগে গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। মামলাটি দায়ের করে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক)।
অভিযোগে বলা হয়েছে, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের ১১২ কোটি টাকার একটি চেক ব্যাংকে জমা দিলে তা ‘অপর্যাপ্ত তহবিল’ উল্লেখ করে ফেরত দেওয়া হয়। আইনি নোটিশের পরও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় মামলাটি করা হয়।
সময়ের আলো/কেএইচও