পদত্যাগ করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, যোগ দিচ্ছেন বিজেপিতে!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজ্যসভার সংসদ সদস্য থেকে পদত্যাগ নিয়ে গত কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। বিভিন্ন সময়

2026-07-16T16:43:00+00:00
2026-07-16T20:32:49+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পদত্যাগ করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, যোগ দিচ্ছেন বিজেপিতে!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ৮:৩২ পিএম
অভিনেত্রী কোয়েল মল্লিক। সংগৃহীত ছবি
টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজ্যসভার সংসদ সদস্য থেকে পদত্যাগ নিয়ে গত কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। বিভিন্ন সময় নানা জল্পনা-কল্পনা চলার মধ্যেই গত জুনে একবার পদত্যাগপত্র জমা দেন তিনি। তখন জানানো হয়, সরাসরি নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। এবার সেটিই করলেন এ নায়িকা। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) পদত্যাগপত্র জমা দিয়েছেন কোয়েল। 

এর আগে, তৃণমূলের মনোনয়নে রাজ্যসভায় যাওয়া তিন সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেন। এবার এ অভিনেত্রীর পদত্যাগ করায় রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা কমে ৯-এ দাঁড়াল।


সূত্রের খবর, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়েল। যা প্রকাশ্যে আসার পর রীতিমত প্রশ্ন উঠেছে― তাহলে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন এ অভিনেত্রী?   

এর আগে গত জুনে যখন পদত্যাগপত্র দিয়েছিলেন কোয়েল, তখন ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। ওই সময় উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছিল, সরাসরি নিজে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু তখন দেশের বাইরে থাকার কারণে প্রক্রিয়ায় বিলম্ব হয় অভিনেত্রীর।

টালি তারকা শপথগ্রহণের পর বলেছিলেন, অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন নয়। এটি অনেক বড় একটি মহৎ দায়িত্ব, দেশ ও মানুষের সেবা, এর থেকে বড় কোনো মহৎ কাজ থাকতে পারে না। 

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে তৃণমূল রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে। তালিকা অনুযায়ী রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের। এপ্রিলে দিল্লিতে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন তিনি।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   কোয়েল মল্লিক  অভিনেত্রী  পদত্যাগ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: