ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত : ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

গঙ্গার ধার ধরে ভারতের শত শত জুট মিল কারখানাগুলো এখন সরকারের খাতায় রুগ্ন শিল্প। যে কয়েকটা চলমান সেগুলো ধুঁকছে, বাকিগুলো

2026-07-15T23:28:05+00:00
2026-07-15T23:34:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শিবরাজ সিং চৌহান
ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত : ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:২৮ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ১১:৩৪ পিএম
ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সংগৃহীত ছবি
গঙ্গার ধার ধরে ভারতের শত শত জুট মিল কারখানাগুলো এখন সরকারের খাতায় রুগ্ন শিল্প। যে কয়েকটা চলমান সেগুলো ধুঁকছে, বাকিগুলো বন্ধ। একসময়ে রমরমিয়ে চলা শিল্প কারখানাগুলো মূলত দেশভাগের খেসারত দিয়েছে। উন্নত কাঁচামাল অর্থাৎ পাট রয়ে গেছে বাংলাদেশে আর কারখানাগুলো রয়ে গেছে ভারতে। সে কথা আর একবার স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 

তিনি বলেছেন, ভারতের পাটের চেয়ে বাংলাদেশে উৎপাদিত পাটের গুণগতমান অনেক উন্নত। 

মঙ্গলবার (১৪ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শন করেন শিবরাজ। এসময় রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও জমিতে উৎপাদিত পাটের মান খতিয়ে দেখেন। তাছাড়া কৃষকদের সঙ্গে দেখা করে তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন।


মন্ত্রী পাটের উপযুক্ত দাম না পাওয়া নিয়েও কৃষকদের সঙ্গে কথা বলেন। পাটের উপযুক্ত মূল্য কীভাবে পাওয়া যাবে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

এসময় ভারতের চেয়ে বাংলাদেশের পাটের গুণগতমান উন্নত কেন- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শিবরাজ সিং চৌহান বলেন, অমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণমান অনেক উন্নত হয়।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় ব-দ্বীপের উর্বর পলিমাটি ও অনুকূল আবহাওয়া ভাগ করে নেয়। তবুও কিছু নির্দিষ্ট কারণে বিশ্ববাজারে ভারতের বদলে বাংলাদেশের পাট অনেক উন্নত ও আদর্শ বলে বিবেচিত হয়।  

মূলত ভারতে বাংলাদেশি পাটের ব্যাপক চাহিদা থাকলেও ভারতীয় কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতে ভারত সরকারের বিভিন্ন বিধিনিষেধ ও অ্যান্টিডাম্পিং শুল্কের বাংলাদেশের সঙ্গে ভারতের পাট বাণিজ্য বেশ কয়েক বছর ধরেই বেশ জটিল এবং সীমিত হয়ে পড়েছে। এদিন বাংলাদেশি পাটের আমদানি স্বাভাবিক করার বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রী। তবে তিনি বলেছেন, ভারতীয় পাট মেশিনে প্রক্রিয়াজাত করলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   শিবরাজ সিং চৌহান  ভারত  বাংলাদেশ  পাট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: