হেফাজতের সঙ্গে কওমিপন্থি দলগুলোর বৈঠক, আলোচনায় ঐক্য ও রাজনৈতিক সমন্বয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বৃহত্তর ঐক্য ও সমন্বয়ের লক্ষ্যে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।বৃহস্পতিবার (১৬

2026-07-16T17:08:21+00:00
2026-07-16T17:08:21+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
রাজনীতি
হেফাজতের সঙ্গে কওমিপন্থি দলগুলোর বৈঠক, আলোচনায় ঐক্য ও রাজনৈতিক সমন্বয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম 
বৃহস্পতিবার কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি : সংগৃহীত
বৃহত্তর ঐক্য ও সমন্বয়ের লক্ষ্যে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদরাসায় বৈঠক শুরু হয়। দুপুর পর্যন্ত বৈঠক চলছিল।

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব মুফতি সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়।

হেফাজতের পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়, ‌ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ধারার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন প্রতিনিধি পাঠাতে বলা হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির প্রতিনিধিরা অংশ নেন।

হেফাজতের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থি দলগুলোর মধ্যে সমন্বিত অবস্থান তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, বিভিন্ন জোটগত সমীকরণ এবং কওমি ধারার দলগুলোর পারস্পরিক সমন্বয়ের বিষয়েও আলোচনা হচ্ছে।

তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৈঠকে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হকসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।


অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠক চলাকালে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রীস সাংবাদিকদের বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হচ্ছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   হেফাজত  রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: