ফটিকছড়ি উত্তরে হরতাল, অন্যপক্ষের পাল্টা কর্মসূচি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর নির্ধারণ নিয়ে পক্ষে-বিপক্ষের বিরোধে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। সদর দপ্তর যৌক্তিক স্থানে করার

2026-07-16T18:12:41+00:00
2026-07-16T18:12:41+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
ফটিকছড়ি উত্তরে হরতাল, অন্যপক্ষের পাল্টা কর্মসূচি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:১২ পিএম 
মহাসড়কে টায়ারে আগুন দিয়ে হরতাল পালন করছেন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর নির্ধারণ নিয়ে পক্ষে-বিপক্ষের বিরোধে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিতে উত্তরাঞ্চলের তিন ইউনিয়নের বাসিন্দারা সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেন। অন্যদিকে, সরকারি গেজেট অনুযায়ী সদর দপ্তর করার পক্ষে অপর একটি গ্রুপ বৃহস্পতিবার (১৬ জুলাই) পাল্টা অবস্থান কর্মসূচির ডাক দেওয়ায় পুরো উপজেলাজুড়ে এখন চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।     

উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে আজকের হরতালের সমর্থনে পিকেটাররা সকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। তারা হেঁয়াকো ও বালুটিলা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের দাবি, গত ৮ জুলাই ঘোষিত নতুন এই উপজেলার সদর দপ্তর রাখা হয়েছে পশ্চিম ভূজপুর মৌজায়, যা ফটিকছড়ি উপজেলা সদর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে। অথচ উত্তরের ইউনিয়নগুলো থেকে এর দূরত্ব প্রায় ২৫ থেকে ৩৮ কিলোমিটার। এই ভৌগোলিক অসংগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলে মনে করছেন তারা। 

উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও যুবদল নেতা নুরুল আমিন আজাদ বলেন, প্রশাসনিক কাজের জন্য সাধারণ মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য করা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। জনগণের যাতায়াত সুবিধা ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

এদিকে, সরকারি সিদ্ধান্তের পক্ষে থাকা আরেকটি গ্রুপ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ভূজপুরে পাল্টা ‘অবস্থান কর্মসূচি’ পালন করছে। তাদের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পর নতুন উপজেলা পাওয়াটাই এলাকার বড় অর্জন এবং গেজেটে উল্লিখিত স্থানেই সদর দপ্তর হতে হবে। আন্দোলনকারীরা মূলত সরকারকে বিব্রত করতেই এই জনভোগান্তি সৃষ্টিকারী হরতাল ডেকেছে বলে তারা অভিযোগ করেন। 


উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যে-কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। 

ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্দোলনকারীদের দাবির বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ফটিকছড়ি উত্তর  হরতাল  অন্যপক্ষ  পাল্টা কর্মসূচি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: