মেসির সঙ্গে কী কথা হয়েছিল বেলিংহামের

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৯০ মিনিটের লড়াইয়ে মোট ২৬টি ফাউল হয়েছে। এর মধ্যে ১৫টি করেছে আর্জেন্টিনা এবং ১১টি ইংল্যান্ড। ম্যাচ

2026-07-16T18:24:11+00:00
2026-07-16T18:24:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
মেসির সঙ্গে কী কথা হয়েছিল বেলিংহামের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৯০ মিনিটের লড়াইয়ে মোট ২৬টি ফাউল হয়েছে। এর মধ্যে ১৫টি করেছে আর্জেন্টিনা এবং ১১টি ইংল্যান্ড। ম্যাচ চলাকালে একটি ফাউলকে কেন্দ্র করে লিওনেল মেসির সঙ্গে ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামের বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে মেসি ও বেলিংহামকে উত্তেজিত দেখা গেলেও ম্যাচ শেষে বিষয়টিকে সাধারণ ঘটনাই বলে ব্যাখ্যা করেছেন ইংলিশ এই তরুণ তারকা। তিনি বলেন, একটি ফাউলকে কেন্দ্র করেই তাদের মধ্যে সংক্ষিপ্ত তর্ক হয়েছিল এবং ঘটনাটিকে অতিরঞ্জিত না করার আহ্বান জানান।

বেলিংহাম বলেন, আসলে আমরা শুধু একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এতে খারাপ কিছু ছিল না। আমি জানি, সবাই এটাকে বড় বিষয় বানানোর চেষ্টা করবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।

মেসির সঙ্গে কী নিয়ে কথা হয়েছিল, সেটিও ব্যাখ্যা করেন তিনি।


বেলিংহামের ভাষায়, আমার মনে হয়েছিল, এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, আমার ওপর হওয়া ফাউলের কী হবে? আমি তখন বললাম, তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো। ব্যস, এতটুকুই!

ম্যাচ চলাকালে দুজনের ওই সংক্ষিপ্ত বাক্যবিনিময় নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ বা তিক্ততা নেই বলে স্পষ্ট করেছেন বেলিংহাম।

বরং ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথাই তুলে ধরেন তিনি।

বেলিংহাম বলেন, অবশ্যই হেরে যাওয়ার কষ্টটা অনেক। কিন্তু মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য বিশেষ সৌভাগ্যের।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   বিশ্বকাপ  সেমিফাইনাল  আর্জেন্টিনা  বেলিংহাম 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: