পিকফোর্ডের ‘পেনাল্টি নোটস’ দেখে হাসিতে মেতে উঠলেন মেসিরা

ক্রীড়া ডেস্ক

খেলা

নাটকীয় জয়ে চলতি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর যখন পুরো আর্জেন্টিনা শিবির উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই মাঠে ধরা পড়ল ভিন্ন

2026-07-16T18:32:11+00:00
2026-07-16T18:32:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
পিকফোর্ডের ‘পেনাল্টি নোটস’ দেখে হাসিতে মেতে উঠলেন মেসিরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম 
পিকফোর্ডের ‘পেনাল্টি নোটস’ দেখে হাসিতে মেতে উঠলেন মেসিরা
নাটকীয় জয়ে চলতি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর যখন পুরো আর্জেন্টিনা শিবির উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই মাঠে ধরা পড়ল ভিন্ন এক দৃশ্য। ম্যাচ শেষে ফুটবলীয় আবহের বাইরে গিয়ে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ফেলে যাওয়া পানির বোতল ঘিরে কৌতূহলী হয়ে ওঠেন লিওনেল মেসি ও তার সতীর্থরা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পিকফোর্ডের পানির বোতলে চোখ আটকে যায় আর্জেন্টিনা অধিনায়কের। পেনাল্টি শুটআউটের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিপক্ষের খেলোয়াড়দের পেনাল্টি নেওয়ার ধরন পানির বোতলে লিখে রাখা ফুটবলে পরিচিত একটি কৌশল।

পিকফোর্ডের বোতলে আর্জেন্টিনার খেলোয়াড়দের পেনাল্টি নেওয়ার ধরন নিয়ে বিস্তারিত বিশ্লেষণ ও নির্দেশনা দেখে আগ্রহী হয়ে ওঠেন মেসি। ভিডিওতে দেখা যায়, সতীর্থ নিকো গঞ্জালেস বোতলটি ধরে আছেন, আর মেসি মনোযোগ দিয়ে সেখানে লেখা ‘পেনাল্টি নোটস’ পড়ার চেষ্টা করছেন।


বোতলে মেসির নামের পাশেই লেখা ছিল, তিনি শট নিতে এলে পিকফোর্ড যেন বাঁ দিকে অবস্থান নিয়ে ডান দিকে ডাইভ দেন।

নিজেদের নামের পাশে এমন বিস্তারিত পরিকল্পনা ও পেনাল্টি ঠেকানোর কৌশল দেখে হাসতে দেখা যায় মেসি, নিকোলাস ওতামেন্দি এবং নিকো গঞ্জালেসকে।

ম্যাচটি যদি পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়াত, তাহলে পিকফোর্ডের এই নোটস ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারত। তবে মেসিদের জাদুতে ৯০ মিনিটের মধ্যেই ম্যাচের নিষ্পত্তি হওয়ায় পানির বোতলটি শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের কাছে হাস্যরসের বিষয় হয়েই থেকে যায়।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  আর্জেন্টিনা  শিবির  পিকফোর্ড  পেনাল্টি নোটস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: