৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে নতুন করে ১৪ জনকে নিয়োগের

2026-07-16T19:47:16+00:00
2026-07-16T19:47:16+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিক্ষা
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে নতুন করে ১৪ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নন-ক্যাডারের ফলাফলেও কিছু পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী একটি প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার পদে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজন করা হয়েছে।

এর ফলে লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বেড়ে ৬৮ জন হয়েছে। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে এ ক্যাডারে ৫৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

সংশোধিত ফলাফলের এ অংশটি ২৮ জুন প্রকাশিত আগের বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশের পরিবর্তে কার্যকর হবে বলেও পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


পিএসসি সূত্র জানায়, লাইভস্টক ক্যাডারে ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার এবং সমমানের পদে প্রথমে ৫৪ জনকে সুপারিশ করা হয়েছিল। সংশোধিত ফলাফলে আরও ১৪ জনকে যুক্ত করায় মোট সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জন।

সূত্র আরও জানায়, নতুন যুক্ত হওয়া ১৪ জন প্রার্থী আগে নন-ক্যাডারে নির্বাচিত হয়েছিলেন। তারা ক্যাডার পদে অন্তর্ভুক্ত হওয়ায় নন-ক্যাডার তালিকাতেও নতুন করে কয়েকজনের নাম যুক্ত হয়েছে। ফলে নন-ক্যাডারের ফলাফলেও কিছু পরিবর্তন এসেছে।

গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ক্যাডার পদে এক হাজার ৩০২ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন মনোনীত হন। নতুন করে আরও ১৪ জনকে ক্যাডারে সুপারিশ করায় মোট সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৩৫ জন।

সময়ের আলো/আরবিএন 




  বিষয়:   বিসিএস  ফল প্রকাশ  বাংলাদেশ সরকারি কর্ম কমিশন  পিএসসি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: