উত্তাল সাগর, ঘাটে ফিরতে শুরু করেছে হাজারো মাছধরা ট্রলার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায়

2026-07-16T19:51:51+00:00
2026-07-16T19:51:51+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
উত্তাল সাগর, ঘাটে ফিরতে শুরু করেছে হাজারো মাছধরা ট্রলার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায় এবং ঝড়ো হাওয়ার শঙ্কার কারণে বুধবার (১৫ জুলাই) বিকেল থেকে দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের আড়ত ঘাটে আশ্রয় নিতে শুরু করেছে হাজার হাজার মাছধরা ট্রলার। 

উপকূলীয় এলাকার আকাশ বর্তমানে ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। লঘুচাপের প্রভাবে বাতাসের গতিবেগ ও নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং তীরে ছোট-বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে যে-কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


উদ্ভূত পরিস্থিতিতে সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঝুঁকি এড়াতে ইতোমধ্যেই বহু ট্রলার নিরাপদ আশ্রয়ে বন্দরে নোঙর করেছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   উত্তাল সাগর  ঘাট  মাছধরা ট্রলার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: