বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

১২ বছরের এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা

2026-07-16T20:28:19+00:00
2026-07-16T20:28:19+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:২৮ পিএম 
এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন। সংগৃহীত ছবি
১২ বছরের এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন। 

ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজারচর এলাকার। এর পূর্বে মঙ্গলবার (১৫ জুলাই) বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

থানা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ১০ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তার কান থেকে এক জোড়া স্বর্ণের দুলও নিয়ে যায়।  

এ ঘটনায় দায়ের করা মামলায় ওই এলাকার আনিচের ছেলে ইলিয়াস, মোক্তার হোসেনের ছেলে আবু সাঈদ, জামাল আকনের ছেলে রুহুল আমিন ও সহযোগী হিসেবে ইলিয়াচের স্ত্রী রোকসানাকে আসামি করা হয়েছে। 


কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত ৩ নাম্বার আসামি রুহুল আমিনকে ১৬ জুলাই সকালে গ্রেফতার করা হয়েছে। ওইদিন দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।   

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বরিশাল  শিশু  অপহরণ  সংঘবদ্ধ ধর্ষণ  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: