নিখোঁজের ৮ ঘণ্টা পর মিলল পদকপ্রাপ্ত ডুবুরির মরদেহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের (২৬) মরদেহ

2026-07-16T21:00:55+00:00
2026-07-16T21:00:55+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৮ ঘণ্টা পর মিলল পদকপ্রাপ্ত ডুবুরির মরদেহ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:০০ পিএম 
মৃত রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৮ ঘণ্টার তল্লাশি অভিযান শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থলের অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারের কুমড়াকান্দি এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি গত বছর সেরা ডুবুরি হিসেবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের জেটির সামনে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন সাদিকসহ তিনজন। কাজ করার সময় স্পিডবোটের সামনের দিকে থাকা সাদিক ঢেউয়ের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।


ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, স্পিডবোটে থাকা অপর দুই সদস্যের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার সময় সাদিক মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। তিনি একজন অত্যন্ত প্রশিক্ষিত ডুবুরি হওয়ায়, কোনো আঘাত না পেলে এভাবে নিখোঁজ হওয়ার কথা নয়। 

নিখোঁজ সহকর্মীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরাও অভিযানে অংশ নেন। দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টার পর অবশেষে কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করতে সমর্থ হন উদ্ধারকারীরা।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নিখোঁজ  মিলল  পদকপ্রাপ্ত  ডুবুরি  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: