তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ : নাহিদ ইসলাম

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজনীতি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর চীন সফর কোনো ফল বয়ে আনতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক

2026-07-16T21:36:46+00:00
2026-07-16T21:36:46+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
রাজনীতি
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ : নাহিদ ইসলাম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম 
কুড়িগ্রামে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর চীন সফর কোনো ফল বয়ে আনতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন ও বাজেট বরাদ্দে বৈষম্যের শিকার করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচি উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
নাহিদ ইসলাম বলেন, উত্তরাঞ্চলের জন্য বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি। এবারের বাজেটেও আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার উদ্যোগ দেখা যায়নি। জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি।

জুলাই গণ-অভ্যুত্থানে উত্তরাঞ্চলের মানুষের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা জীবন দিয়েছেন, তাদের ভোটাধিকার ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা আমাদের অঙ্গীকার।


সমাবেশে প্রধান বক্তা ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকের অধিকার আদায়ে এনসিপি কাজ করবে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ দলটির জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   তিস্তা মহাপরিকল্পনা  প্রধানমন্ত্রী  চীন সফর  ব্যর্থ  নাহিদ ইসলাম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: